নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে আগুন

নওগাঁ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১২:০৮ আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খুশিতে কারফিউ ভেঙে সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তারা।

টানা ১৫ মিনিট বিজয় উল্লাসের পর আন্দোলকারীরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো, ছাত্রসমাজ জিতিলো’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

বিকাল সাড়ে ৪টায় বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তার মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।

এদিকে একই সময়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন ভাঙচুর করে বিক্ষোভকারীরা। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় বিজয় মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ লালের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় মিজানুর রহমান গ্রেফতার 
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি