বগুড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ০৯:১৮আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:২১

বগুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার যুবদল নেতা ও দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে পৃথকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নিয়ে বহিষ্কৃতদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, ষড়যন্ত্র ও অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন ও সদস্যসচিব সোহেল রানা।

শনিবার রাতে বগুড়া জেলা যুবদলের দফতর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক নাদিম মাহমুদ শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্যসচিব আবু হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের উত্তরে জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক নাদিম মাহমুদ জানান, ওই দুই নেতা দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। সংগঠনের কার্যালয়ে না আসাসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত। তাই তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কর্ণবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন জানান, তারা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত নন। জেলা শাখার নেতৃবৃন্দ অজ্ঞাত কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী