রাজশাহীতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ০৮:৪২আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:৫১

রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক। এই মামলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বাঘা থানায় এই মামলা করা হয়। মামলায় বাদী হয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বাঘা থানায় পৃথক আরেকটি মামলা করেন ছাত্রদলকর্মী জাহিদ হাসান। তবে রাজশাহীতে এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হলো।  

মঙ্গলবার (২৭ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি আবু বাক্কার সিদ্দিকী জানান, দুটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। একজন এসআইকে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকান থেকে সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে হত্যার উদ্দেশ্যে চোখ মুখ বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে।

পরদিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার ঠেকিয়ে গুলি করে। এতে পায়ের তিনটি নখ উড়ে যায়। এক সপ্তাহ ধরে নাটকীয় টর্চার শেষে ২৮ মে মামলা দিয়ে ঢাকা কোর্টে চালান দেওয়া হয়।

ছাত্রদলকর্মী জাহিদ হাসানের পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে ২০২৩ সালের ২৫ আগস্ট সকাল ১১টায় আওয়ামী লীগের নেতামর্কীরা হাঁসুয়া, লোহার রড়, চায়নিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জাহিদ হাসান বাদী হয়ে ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করেন।

বাঘা থানার ওসি আবু বাক্কার সিদ্দিক বলেন, আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের