রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১১:৫৮আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১১:৫৮

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমিতে পানি দেওয়াকে কেন্দ্রে করে দু’পক্ষের সংঘর্ষে  আহত আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কুদ্দুস উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের বাসিন্দা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস আহত কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রাশেদুল জানান, সংঘর্ষের আশঙ্কায় বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া থেকে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির জানান, হামিন-দামিন গ্রামের কুদ্দুস ও হাবিবুর রহমানের সঙ্গে নলকুপ দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও মামলা ছিল। এরই জের ধরে শনিবার সকালে বিএডিসি প্রকল্পের এস আর-১২৬ গভীর নলকুপের পানি দেওয়াকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল কুদ্দুসসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত আব্দুল কুদ্দুসসহ ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে কুদ্দুস মারা যান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান