যমুনায় নিখোঁজের একদিন পর চাচাতো ভাইবোনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাসকাউলিয়ার যমুনা নদীর তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বুধবার বিকালে যমুনা নদীতে গোসলে গিয়ে উপজেলার জনতা উচ্চবিদ্যালয়-সংলগ্ন নৌকাঘাট এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই চাচাতো ভাইবোন হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হজরত আলী (৫ বছর ছয় মাস) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।

চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ও খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর হাবলুর জানান, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে যায় হজরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়ি যেতে বলেন। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে দুজন নিখোঁজ হয়।

বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর জোতপাড়া তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি