আপস করার জন্য একটি দল আমাদের ভয়ভীতি দেখাচ্ছে, সভায় বাধা দিচ্ছে: সমন্বয়ক মাহিন

নওগাঁ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ‘রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও চলমান রয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমন তথ্য পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখনই এসব বন্ধ করতে হবে, না করলে ছাত্রসমাজ আবারও একত্রিত হয়ে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করবে।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায়’ এসব কথা বলেন তিনি।

ছাত্রসমাজকে প্রতিপক্ষ ভাবলে জনগণ ওসব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে উল্লেখ করে মাহিন সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যেকোনো রাজনৈতিক দলের কর্মীদের আসার অধিকার আছে। তারা এসে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত দিতে পারেন। কিন্তু শহীদ ও আহত পরিবারের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় দেখা এবং সভা করতে গেলে আমাদের বাধা দেওয়া হচ্ছে। একটি রাজনৈতিক দল এসব করছে, এসব করতে থাকলে দেশের জনগণ তাদের ছুড়ে ফেলতে একটুও ভাববে না।’

মাহিন আরও বলেন, ‘রাষ্ট্রের কাঠামো সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে বিপ্লবের ইতিহাস দখল করে নেবে রাজনৈতিক দল। ইতোমধ্যে একটি দল তাদের সঙ্গে আপস করার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের। সেইসঙ্গে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, ছাত্রসমাজ কখনও অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং করবে না।’

সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ ফাহমিনের মা লুলুল মাখমিনসহ আহত-নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন নওগাঁয় নিহত ১১ ও আহত ২৩ জনের পরিবারের সদস্য, জেলা-উপজেলার সমন্বয়ক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের