ছাত্র আন্দোলনে দুই হাতে পিস্তল চালানো যুবলীগ নেতা রুবেল রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের নেতা জহিরুল ইসলাম রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে র‌্যাব। সেখান থেকে রাজশাহীতে নিয়ে এসে তাকে আদালতে তোলা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সল তারেক রিমান্ড মঞ্জুর করেন। বোয়ালিয়া থানা পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।

সরকার পতনের আগে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় রুবেলের নেতৃত্বে শিক্ষার্থীদের মিছিলে গুলি চালানো হয়। ওই দিন তিনি দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালান। তার দুই হাতে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রাজশাহীতে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘রুবেলকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে শনিবার রাতে নিয়ে আসে র‌্যাব। রবিবার সকালে আমাদের বুঝিয়ে দেওয়া হলে তাকে আদালতে নিয়ে গিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার নামে বোয়ালিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাত্রশিবিরের নেতা আলী রায়হান হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরও তিন জনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন।

উল্লেখ্য, নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় রুবেলের ছিল দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট। এ ক্যাডার বাহিনীর মাধ্যমে জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব কিছু নিয়ন্ত্রণ করতেন রুবেল। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী