সাবেক এমপি রাহেনুল হকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

রাজশাহী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০

রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রাহেনুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাঘা-চারঘাট আমলি আদালত-১-এর বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন। গত শনিবার চারঘাট উপজেলা বাজার থেকে রাহেনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন। আজ জামিন শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়।

রাহেনুল হকের আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, ‘তিনি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা। ক্যানসারের রোগীও। বয়স ৭০-এর কাছাকাছি। যে মামলায় গ্রেফতার করা হয়েছে, এজাহারে তার নাম নেই। এসব বিবেচনায় জামিন চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গত ৬ আগস্টের একটি ঘটনায় ১ সেপ্টেম্বর চারঘাট থানায় মামলা হয়। মামলাটি করেন চারঘাটের বড়বাড়িয়া গ্রামের মো. উজ্জল হোসেন (৩০)। তিনি ভ্যানচালক। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। রাহেনুল হককে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহেনুল হক জেলা আওয়ামী লীগের সদস্য। ২০০০ সালে উপনির্বাচনে রাজশাহী-৬ আসনের এমপি নির্বাচিত হন। পরে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গত ৭ জানুয়ারি নির্বাচনে শাহরিয়ার আলমের কাছে রাহেনুল হক পরাজিত হন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ আগস্ট চারঘাট বাজার মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের গায়েবানা জানাজা হয়। সেখান থেকে ফেরার পথে হল মোড়ে আসামাত্রই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পিতভাবে দেশি অস্ত্র, হকিস্টিক, শটগান দিয়ে হামলা করে। আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। জানাজায় অংশগ্রহণকারী বাদীর সঙ্গে থাকা অন্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় রামদা দিয়ে রাকিব (২৪) নামের একজনকে কোপানোর পাশাপাশি পিটিয়ে জখম করা হয়। আসামিরা ঘটনাস্থলে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালিয়ে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় তারা বাদীর ভ্যানগাড়ি ছিনিয়ে নেন, যার মূল্য ৫৫ হাজার টাকা।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী