ফ্যানের হুকে ঝুলছিল কিশোরীর মরদেহ, চিরকুটে লেখা ‘আমি ১৪ বছরে ক্লান্ত’

রাজশাহী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০

রাজশাহীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কিশোরীর কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে লেখা ছিল ‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। মৃত কিশোরীর নাম রিয়া মনি (১৪)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের হারুনুর রশিদের মেয়ে। রিয়া মনি রাজশাহী নগরীর মধ্য নওদাপাড়া মহল্লায় খালু কামরুল হোসেনের ভাড়া বাসায় বেড়াতে আসে।

পুলিশ জানায়, রিয়া মনি শিবগঞ্জে গ্রামের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। তার খালু কামরুল ইসলাম চাকরির সুবাদে রাজশাহীতে ভাড়া বাসায় থাকেন। সেখানে সে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে পাশের ঘরের জানালা দিয়ে রিয়া মনির খালা দেখেন সে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ভেতর থেকে দরজা বন্ধ। এ সময় রিয়া মনির খালু বাইরে ছিলেন, তার খালা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ সময় তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি