অবৈধ সম্পদ অর্জন: সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৯:১৪আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:১৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ পরোয়ানা জারি করেন। 

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মঙ্গলবার তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, গোলবার হোসেন ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট এক কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেনের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট এক কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। 

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে