ধসে পড়লো নির্মাণাধীন ভবনের ছাদ, এক শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ২২:১৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২২:১৩

বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে মো. হারুন মিয়া (৫২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

হারুন মিয়া উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা দক্ষিণপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি গণেশপুর গ্রামে জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢালাইয়ের সময় ভবনের পূর্ব পাশের ছাদের একটা অংশ ধসে পড়ে। এতে ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারুন মিয়া মারা যান। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের সময় ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে নির্মাণশ্রমিক হারুন মিয়া রড ও ঢালাইয়ের নিচে চাপা পড়ে মারা যান। পরে রড কেটে ঢালাই সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘শুনেছি, ওই শ্রমিক কাজ করায় সময় পা পিছলে দোতলা থেকে নিচে পড়ে মারা গেছেন। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি