দোকান লুট ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৯ আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, হামলা, লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুর রহিম।

বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন রানা আহম্মেদ নামে এক ব্যবসায়ী। তিনি স্থানীয় সোনামুখী বাজারের মেসার্স মেহেনত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সিরাজগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শাহরিয়ার আলম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন- একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর (পাঁচগাছি) গ্রামের আবু বাসির, সবুজ সরকার, মনি সরকার, সোহেল রানা, মাহিম ও আবদুল হান্নান।

আইনজীবী আবদুর রহিম বলেন, আসামিরা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করেন বাদী। সরকার পতনের পর সুযোগ বুঝে গত ৬ আগস্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটান আসামিরা। এ ছাড়া বাদীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন তারা। জীবন বাঁচাতে ব্যবসাপ্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান বাদী। এ সুযোগে প্রতিষ্ঠানটির এসি, এলইডি টিভি, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যান আসামিরা। লুট হওয়া এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

/এএম/
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম