আদালত চত্বরে আ.লীগ নেতাকে ডিম-কাদামাটি নিক্ষেপ

রাজশাহী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ২০:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:২৮

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মাসুদুজ্জামান শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে আদালত চত্বরে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন। এ দিন বিকাল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে।

আদালত চত্বরে আ.লীগ নেতাকে ডিম-কাদামাটি নিক্ষেপ

শুনানি শেষে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান তার সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়। পরদিন ৫ অক্টোবর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত চত্বরে আ.লীগ নেতাকে ডিম-কাদামাটি নিক্ষেপ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেওয়া হয়েছে। আগের বারও একই মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি