অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

পাবনা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ২২:১০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২২:১১

পাবনায় অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। ধর্ষিতা পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের (সম্মান) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সাঁথিয়া উপজেলার পুণ্ডুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ায় ধর্ষিতার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে ধর্ষকরা।ধর্ষণকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

ধর্ষণ

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে বাড়ির পাশের একটি খাল পাড়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পুণ্ডুড়িয়া গ্রামে বেরেন্দ্র মোহনের বাড়িতে ‘হরিবাসর’ শেষে লোকজন ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষিতার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায়।এসময় দুর্বৃত্তরা ধর্ষিতাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। তবে আসামিরা ধরা পড়েনি।পুলিশ ধর্ষকদেরকে ধরতে অভিযান চালাচ্ছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী