সিরাজগঞ্জে সম্প্রীতি সমাবেশ

প্রধান অতিথির বক্তব্যের আগেই ভেঙে পড়লো বিএনপির সভামঞ্চ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের চাপে তিল ধারণের যেন জায়গা ছিল না। গাদাগাদি করে নেতা ও সমর্থকদের অবস্থান ছিল এই সমাবেশে। অতিরিক্ত নেতাকর্মী মঞ্চে ওঠার কারণে মঞ্চটি ভেঙে পড়ে। এতে বিএনপির প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন গেট এলাকায় জেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটেছে।

মঞ্চে টুকুসহ শতাধিক নেতাকর্মী

জানা যায়, এদিন বিকাল ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এর আগে, জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী বলেন, ‘দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে তাকে দেখা একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা। এতজনের চাপ নিতে না পেরে মঞ্চটি ভেঙে পড়লে আমিসহ জেলা ও উপজেলার প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হই।’

ভেঙে পড়া মঞ্চ

এর আগে, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের বক্তব্য চলাকালে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সহসভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসনা তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদলের প্রায় শতাধিক নেতাকর্মী।

/কেএইচটি/
সম্পর্কিত
তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী
যশোর জেলা বিএনপির কমিটি নির্বাচনে জয় পেলেন যারা
তারেক জিয়া বলেছেন, যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে: দুদু
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী