চালক সিগন্যাল না মানায় সিরাজগঞ্জ ট্রেনের বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২১:১৭ আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২১:১৭

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্টেশন মাস্টার আরও বলেন, ট্রেনটির চালক আমাদের সংকেত (সিগনাল) না মানার কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম