পাবনায় নদী থেকে দুজনের লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

পাবনা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২১:১২ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২১:১২

পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধারের দুই দিনেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার বিকালে ও বৃহস্পতিবার সকালে সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীর থেকে ১২ বছরের কিশোরের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীতে ভাসমান অবস্থায় ২২ বছরের তরুণীর লাশ উদ্ধার করা হয়। দুটি লাশ অর্ধগলিত অবস্থায় ছিল। এখনও পরিচয় পাওয়া যায়নি। তাই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি