মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন ছাত্ররা

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৩

রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) পরীক্ষা শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদ গালিবকে (২৭) ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। আগে রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে দুর্দান্ত প্রতাপ ছিল বলে জানা গেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন। পরে তিনি রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে আসেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রধান ফটকে তাকে দেখে চিনে ফেলেন শিক্ষার্থীরা। এরপর তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস