১৬তলা থেকে লাফিয়ে ওষুধ কোম্পানির ব্যবস্থাপকের ‘আত্মহত্যা’

বগুড়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ১৮:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:১১

বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৫) নামে এক ওষুধ কোম্পানির ব্যবস্থাপক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে শহরের ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। 

মামুনুর রশিদ বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রহিম মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত ছিলেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম‌ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, নোয়াখালীর চাটখিল উপজেলায় এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন মামুনুর রশিদ। সেখানে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খুঁজছিলেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী। এরই মধ্যে সোমবার বিকালে বগুড়া শহরের মাটিডালি মোড়ের হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে বাইরে যান এবং মধ্যরাতে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে আবার হোটেল থেকে বের হন। ৫টার দিকে টিএমএসএস মেডিক্যালের ১৬তলার রেলিং থেকে লাফিয়ে পড়েন।

ওই হাসপাতালের কর্মী ও সিসিটিভি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ১০টার পর প্রথমবার ভবনের ১৭তলার রেলিং ধরে লাফ দেওয়ার চেষ্টা করেন মামুনুর রশিদ। তখন উপস্থিত লোকজন তাকে থামান। ভোর ৫টার দিকে ১৬তলা থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরিদর্শক একেএম‌ মঈন উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ১৬তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আরও তদন্ত করছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘তার স্ত্রীকে খবর দেওয়া হয়েছে। তিনি নোয়াখালী থেকে রওনা হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে মামুনুর রশিদ মানসিক চাপে ছিলেন। এর জের ধরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান