ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি যাচ্ছে জাদুঘরে

রাজশাহী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭

ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’। এ বিষয়ে ভাস্কর্যটির শিল্পী আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযাগ করেছেন কুড়িগ্রামের আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোক্তা এস এম আব্রাহাম লিংকন। তার ‘উত্তরবঙ্গ জাদুঘরে’ রাখবেন ভাস্কর্যটি। 

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ভাস্কর্যটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন। বর্তমানে সেখানেই রয়েছে।

কোথাও বসানোর স্থান না পেয়ে রাবির গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তার ভাস্কর্যটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এ নিয়ে হইচই শুরু হয়। এরপরে আইনজীবী ভাস্কর্য নেওয়ার কথা জানান। রবিবার সকালে ভাঙারি ব্যবসায়ী ভাস্কর্যটি ল্যাবে দিয়ে যান। অধ্যাপক যে টাকায় বিক্রি করেছিলেন, সেই টাকা ও ভ্যানের ভাড়া ব্যবসায়ীকে দিয়েছেন।

অধ্যাপক জোসি বলেন, শনিবার বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন আমার মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে ভাস্কর্যটি জাদুঘরের জন্য নিতে চান বলে জানান। ভাস্কর্যটি ভালো একটা জায়গা পাচ্ছে। এজন্য আমি খুব খুশি। এখন এটা ল্যাবে যত্ন করেই রেখেছি। দ্রুতই ভাস্কর্যটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে আইনজীবী এস এম আব্রাহাম লিংকনের বাড়িতে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ জাদুঘর। তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান। আব্রাহাম লিংকন তার ‘লিংকনস ইন’ নামের বাড়িতে নিজের সংগ্রহ করা বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।

আরও পড়ুন:

/এএম/ইউএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের