বিস্ফোরক মামলা

বগুড়ায় গ্রেফতার আরেক আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

বগুড়ায় দুটি বিস্ফোরক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা, দলিললেখক আবদুল লতিফ (৬৭) মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

বগুড়া জেল সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা কারাগার ও এজাহার সূত্র জানায়, মৃত আবদুল লতিফ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এ মামলার পরপরই তিনি গ্রেফতার হন। আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

আবদুল লতিফ গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া জেল সুপার ফারুক আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

এর আগে, গত ১১ নভেম্বর গভীর রাতে বগুড়া কারাগারে বিস্ফোরক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রতন (৫৪) মারা যান। তিনি বগুড়া শহরের দক্ষিণ গোদারপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন রতন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি বিস্ফোরক আইনের মামলায় তিনি গত ৪ অক্টোবর কারাগারে যান।

আরও পড়ুন:

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম