আ.লীগ চাচ্ছে ঝামেলা হোক, এজন্য হিন্দুদের নাম করে ছাত্রলীগ হামলা করছে: ইকবাল হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান আমাদের কাছে আমানত। কেউ এই আমানতের ওপর নির্যাতন চালাতে পারবে না। আমরা তা হতে দেবো না। কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে দেশে একটা ঝামেলা তৈরি হোক, এজন্য হিন্দুদের নাম করে ছাত্রলীগ হামলা করছে। এক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।’ 

বুধবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি আয়োজিত নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে। খেয়াল রাখতে হবে। যুদ্ধ কিন্তু শেষ হয়নি। আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই, ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই বিএনপির ক্ষমতায় আসার একমাত্র পথ হলো জনগণের ভোট।’ 

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দিতে চেয়েছেন শেখ হাসিনা। আজকে আপনি কোথায়। যাদের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। যদি সাঈদ-মুগ্ধদের রক্তে রাজপথ লাল না হতো, তাহলে এই দিন দেখতে হতো না আপনাকে।’

রায়গঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক আমিনুল রহমান টুটুল ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার সভা পরিচালনা করেন। রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি