ফেনসিডিল বিক্রির সময় আ.লীগ নেতাকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

বগুড়ার ধুনটে নাশকতাসহ চার মামলার আসামি আওয়ামী লীগ নেতা বুলটন খন্দকারকে (৫০) পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। ধুনট থানা পুলিশ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার শাকদহ ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলটন খন্দকার বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ গ্রামের মৃত আল মাহমুদ খন্দকারের ছেলে। তিনি উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ২০১৮ সালের ৩০ মে ধুনট পৌর এলাকার বিএনপি দলীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে জন্য দোয়া মাহফিল চলছিল।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সেখানে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর, ব্যানারে আগুন ও হোটেল ভাঙচুর করে টাকা লুট করেন। এ ব্যাপারে এমদাদুল হক রনি নামে এক নেতা গত ১২ নভেম্বর ধুনট থানায় মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগ নেতা বুলটন খন্দকার এজাহার নামীয় আসামি।

পুলিশ গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে বাড়ির কাছে শাকদহ গ্রামের ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তিনি সেখানে ফেনসিডিল বিক্রি করছিলেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় গ্রেফতারের সময় বুলটন খন্দকারের কাছে পাঁচ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে চারটি মামলা হলো। বুধবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী