গুলিবিদ্ধ কলেজছাত্র নুরুল্লাহকে সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

বগুড়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত কলেজছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল জুয়েল পারভেজ। 

আহত নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুর রহমানের ছেলে এবং কাহালু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা পরিবারসহ বগুড়া শহরে বসবাস করেন। 

আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল বলেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহর মাথায় গুলি লাগে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথার গুলি বের করা হয়। সেসময় গ্রেফতারের ভয়ে তাকে হাসপাতাল থেকে একটি ক্লিনিকে রাখা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার সাত দিন পর বাসায় আনা হয়।’ 

নিয়ামুল আরও বলেন, ‘নুরুল্লাহ বেশ সুস্থ ছিলেন। তার মাথায় আরেক দফা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ সোমবার রাতে মাথাব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন। অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।’ 

লে. কর্নেল জুয়েল পারভেজ বলেন, ‘বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনের নির্দেশনায় আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী