রিমান্ড মঞ্জুরের পর সাবেক এমপি বললেন ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’

রাজশাহী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬

আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’

রিমান্ড শুনানির জন্য রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান, কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রবিবার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন এসআই। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালতে এ দিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম