আ.লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী নির্বাচন হবে: আব্দুস সালাম

রাজশাহী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ফিরতে পারবে বিচারের পরেই।’

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এ দেশে কীভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো- বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩, ৬ মাস বা একবছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে।’

সম্মেলন অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমান। পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশনার তাজমুলতান টুটুল।

মোহনপুর উপজেলা বিএনপির এই সম্মেলনে ছয়টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ছিলেন। এই তিনটি সাংগঠনিক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন নেতা। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুব আর রশিদ ও  কাজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাজিম উদ্দিনসহ তিন জন আহত হয়েছেন।

সন্ধ্যায় ঘোষিত ভোটের ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি নেতা শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক পদে মাহবুব আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু রহমান নির্বাচিত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি