রাজশাহী বোর্ডে ১৮৫ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২৩:৩১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২৩:৪১

রাজশাহী শিক্ষা বোর্ড বগুড়ার ৩০টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ১৮৫ টি কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা নির্ধারণ করে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার উপকরণাদি পাঠানো হবে। ৩ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় এবার প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানান, বগুড়া জেলার ৩০টি কেন্দ্রে ১০৮টি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
কেন্দ্রগুলো হলো সরকারি আযিযুল হক কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ, বগুড়া কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, জাহানারা কামরুজ্জামান কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ, ধুনট ডিগ্রি কলেজ, ধুনট মহিলা কলেজ, সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ, গাবতলী সরকারি কলেজ, শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজ, মহাস্থান মাহীসাওয়ার কলেজ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শেরপুর ডিগ্রি কলেজ, শেরপুর টাউন ক্লাব বালিকা স্কুল অ্যান্ড কলেজ, নন্দীগ্রাম মনসুর হোসেন কলেজ, নন্দীগ্রাম মহিলা কলেজ, কাহালু ডিগ্রি কলেজ, কাহালু মহিলা কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সোনাতলা সরকারি নাজির আকতার কলেজ, সান্তাহার সরকারি ডিগ্রি কলেজ, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ, নসরতপুর ডিগ্রি কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং কমর উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি