দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, তিন কৃষিশ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ জানান, ভোরে কৃষিশ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি