জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

জয়পুরহাট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

জয়পুরহাট সদরর ও পাঁচবিবি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু আব্দুল্লাহ (৮) ও বৃদ্ধা নুরজাহান (৭০) নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হেলকুন্ডা বাইপাস সড়কে পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ওই নারীর ও দুপুরে পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার কাছে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।

নিহত নুরজাহান সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী। আব্দুল্লাহ পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও গনেশপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, দুটি উপজেলায় পৃথক দুটি স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ দুই জন নিহত হয়েছে। পৃথক দুটি ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস