বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫

বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রওশন আরা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) রাতের কোনও এক সময় উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, নিহত গৃহবধূ রওশন আরা বেগম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী। চাকরির সুবাদে ছেলে ঢাকায় বসবাস করেন। মেয়ে বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে বারান্দায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘরে মালামাল এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তারা আরও জানান, খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহের পর দুপুরে লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, স্বামী মালয়েশিয়া, ছেলে ঢাকায় ও মেয়ে শ্বশুরবাড়িতে থাকায় নিহত গৃহবধূ রওশন আরা বেগম একই বাড়িতে থাকতেন। বাড়িতে সবকিছু স্বাভাবিক রয়েছে। কোনও কিছু খোয়া যায়নি। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তার হত্যাকাণ্ডের কোনও কারণ নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধসহ নানান বিষয় নিয়ে তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত কোনও রহস্য উদঘাটন বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী