আত্মগোপনে থাকা বাবার ফিরে আসার রাতে ছেলের ‘আত্মহত্যা’

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

জয়পুরহাটে নিজ বাসা থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শয়নঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনরা। 

নিহত পোশাক ব্যবসায়ী হলেন ওয়াকিল আহাম্মেদ অনিক (৩২)। তিনি জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে। শহরের প্রধান সড়কের পাশে স্বাক্ষর প্লাস নামে পোশাকের একটি দোকান রয়েছে তার।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ওয়াকিল আহাম্মেদ অনিক তাদের বাসায় ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি বাবার পরিবহন ব্যবসাও দেখভাল করতেন। আত্মগোপনে থাকার পর মোটরশ্রমিক নেতা রফিকুল ইসলাম মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের আরাফাত নগরের তার বাসায় আসেন। ছেলে অনিক নিজে এসে বাসার দরজা খুলে দিয়েছিলেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনিকের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না দেখে গৃহপরিচারিকা  ঘরে ঢুকে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় অনিকের বাবা ও বাসার ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ নামানো হয়।

প্রতিবেশী এক তরুণ বলেন, ‘অনিক ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি কেন আত্মহত্যা করলেন তা ভেবে পাচ্ছি না। আত্মগোপনে থাকার পর গতকাল (মঙ্গলবার) রাতে অনিক ভাইয়ের বাবা রফিকুল ইসলাম চাচা নিজ বাসায় এসেছেন। অনিক ভাই রাতে বাসার দরজা খুলে দিয়েছিলেন। আজ সকালে অনিক ভাইয়ের নিথর দেহ দেখতে হবে তা কখনও ভাবতে পারিনি।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে ওয়াকিল আহাম্মেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে নিতে চাইলে পরিবারের সদস্যরা আপত্তি জানান।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের