রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৭ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৩

রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা গেছেন তিন জন। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। 
মোহনপুরে অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়া আরও চার জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া চার জনের সঙ্গে তারা অ্যালকোহল পান করেছিলেন।

মোহনপুরে মারা যাওয়া তিন জন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)। নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামে তার বাড়ি।

রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মোনায়েম (২৫)। তারা সাত জন একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানান, অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়া আতোয়ারকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে হাসপাতালে আনা হয়। এর আট মিনিট পর তিনি মারা যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

এদিকে মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, মোহনপুরের সাত জন গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়। অন্য চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। অন্যদের সঙ্গে তারাও পান করেছিলেন। এ দুই জন বাড়িতেই মারা যান। পুলিশ খবর পাওয়ার আগেই তাদের লাশ স্বজনেরা দাফন করে ফেলেন। বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

ওসি জানান, এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম