ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক রুবেল মিয়া (৩২) স্থানীয় একটি মসজিদের ইমাম।
বৃদ্ধাশ্রমটির পরিচালকের বরাতে ওসি আজহারুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে রুবেল। পরে তার চিৎকার শুনে বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারা সেখানে ছুটে এসে রুবেলকে আটক করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় বলেন জানান তিনি।