জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ২০:১১ আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:১১

সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকা দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে জাল টাকা নিয়ে ওই যুবক পান ও সিগারেট নিয়ে এক হাজার টাকার নোট দেন। পরে দোকানদার নোটটি জাল বুঝতে পারেন। পরে অন্য একটি নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেন। সেটাও জাল ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় ওই যুবককে স্থানীয়রা আটক করে। তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি