তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহীতে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৬

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনাটি ঘটে। এর আগে, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

জানা গেছে, সকালে ১১টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপরে ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেলস্টেশনে গিয়ে দাঁড়ায়। এরপর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধার ক্রেন) নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে রাজশাহীর সঙ্গে আপাতত সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ বলেন, ‘উদ্ধারে রেলওয়ের কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি