বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

রাজশাহী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৪ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৪

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

জানা গেছে, মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ সেরে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ টানা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি