এসআইদের সমাপনী কুচকাওয়াজ বুধবার, চলছে অব্যাহতিপ্রাপ্তদের অনশন

রাজশাহী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২১:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৩২

রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিষয়টি নিশ্চিত করে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা বলেন, ‌‘বুধবার ৪৮০ জন এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।’

এদিকে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন ‘অজুহাতে’ ঢাকায় সচিবালয়ের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআইরা। সোমবার বিকাল থেকে আমরণ অনশন শুরু করেন তারা। তাদের গায়ে কাফনের কাপড়ও দেখা গেছে। মঙ্গলবারও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অব্যাহতিপ্রাপ্তরা।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য ৮২১ জন এসআই ছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন তারা। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে ৩২১ এসআইকে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮, ১৮ নভেম্বর তিন জন এবং সর্বশেষ ১ জানুয়ারি আট জনকে অব্যাহতি দেওয়া হয়। এই এসআইদের সমাপনীর তারিখ গত ২৬ নভেম্বর স্থগিত হয়েছিল।

অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে ‘নাশতা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই’ করার অভিযোগ আনা হয়েছে। এই ব্যাচের অবশিষ্ট থাকা ৪৮০ জনের বুধবার সমাপনী হওয়ার কথা আছে।

একাডেমির সমাপনীর অপেক্ষায় থাকা এক এসআই জানান, ইতিমধ্যে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। সমাপনী কুচকাওয়াজের জন্য প্রস্তুত আছেন তারা।

অন্যদিকে ঢাকায় আন্দোলনরত অব্যাহতিপ্রাপ্ত এক এসআই জানান, গতকাল সকাল থেকে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। বিকাল ৪টার পর থেকে আমরণ অনশন শুরু করেছেন। আজও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কারও কাছ থেকে আশানুরূপ কোনও বার্তা পাননি তারা।

/এএম/
সম্পর্কিত
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
ডিএমপির দুই থানায় নতুন ওসি
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বশেষ খবর
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ