স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার নামে মামলা, দল থেকে বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৭ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৭

সিরাজগঞ্জের চৌহালীতে এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে বিএনপির সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত জেলা বিএনপির এক প্যাডে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, ‘তার (জুয়েল রানা ফকির) বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতাও পায়। পরে তারা জেলা বিএনপি বরাবর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের এই সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে তার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ তার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।’

এদিকে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

প্রসঙ্গত, সম্প্রতি চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের বিরুদ্ধে এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) রাতে তাকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ (শোকজ) একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি।

এরপর গতকাল সোমবার রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে এক মামলা দায়ের করেন। জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি