চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

রাজশাহী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ২২:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৫১

ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ভারতীয়রা সংঘর্ষে জড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদের মুখে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় লোকজন সীমান্তের কয়েকটি আমগাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হলে বিএসএফ দুঃখ প্রকাশ করে। বিজিবি সীমান্তে দায়িত্ব পালন করছে। আমরা জনসাধারণকে অনুরোধ করেছি, তারা যেন সীমান্ত রেখা এলাকায় অবস্থান না করেন।

এর আগে সকালে ফসলি জমি ও আমগাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হন। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগে ভারতীয়রা জড়ো হন। একপর্যায়ে দুই দেশের জনসাধারণের মধ্যে সংঘর্ষ হয়। ভারতীয় অংশ থেকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন তিন বাংলাদেশি নাগরিক। পুরো ঘটনায় চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজিবি জানায়, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ নিয়ে দুই দেশের সীমান্ত বাসীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ভারত অংশ থেকে ককটেল, টিয়ারশেল ছোড়া হয়। এতে তিন জন আহত হন। খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সঙ্গে বৈঠক করে। এরপর দুই দেশের সীমান্ত রক্ষাকারীদের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজিবি-বিএসএফ নিজ নিজ বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী