আরেক সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির প্রতিবাদে সরিয়ে নেওয়ার আশ্বাস

জয়পুরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠকে করেছে। সেখানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধসহ সেটি তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিজিবিকে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কুয়াশাচ্ছন্ন ভোরে বিজিবির হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় তারা। 

এ নিয়ে দিনভর বিএসএফ নিশ্চুপ থাকলেও বিকালে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন দুই সীমান্ত রক্ষী বাহিনী। সেখানে সিদ্ধান্ত হয়, বিএসএফ কাঁটাতারের বেড়া সরিয়ে নেবে। তবে বুধবার সকাল পর্যন্ত তারা বেড়া সরিয়ে নেয়নি।

গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি। বার বার সীমান্তে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার বলেন, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যরেখার কাছাকাছি স্থানে ভারতীয় বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাঁটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে বিকালে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে  বিএসএফ বুধবার বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী