সড়ক দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তাসহ দুজন নিহত

রাজশাহী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

রাজশাহীর তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউএস-বাংলা এয়ারলাইনসের সিনিয়র এক্সিকিউটিভ জাহিদ আলম (৩৫)। তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। অপরজন পলাশ (২৬)। তার বাড়িও শিরোইলে। পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে জাহিদ আলম বসেছিলেন। আহত দুজন হলেন- তানোর উপজেলার গোল্লাপাড়া মহল্লার ভূপেন (২৬) এবং একই এলাকার রিয়াজ (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁশপির এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন জাহিদ ও পলাশ। এ সময় একটি খড়বোঝাই পিকআপকে ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পলাশের মৃত্যু হয়। আহত অপর দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‌‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস-বাংলার কর্মকর্তা জাহিদ। আহত অবস্থায় উদ্ধার করে পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুতর আহত দুজন রামেকে চিকিৎসাধীন আছেন।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন
গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস