গ্রেফতার আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন দলীয় নেতাকর্মীরা, ৮ পুলিশ আহত

পাবনা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেফতারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেছেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বাধা দিতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সুজানগর পৌর সদরের মথুরাপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা ওহাবের বাড়ি মথুরাপুরে।

আব্দুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র। পুলিশের দাবি, তিনি গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘দলীয় নেতাকর্মী ও অনুসারীরা পুলিশের ওপর হামলা করে আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ সময় বাধা দিতে গিয়ে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে আব্দুল ওহাব বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়ে বের হন। মথুরাপুর উচ্চবিদ্যালয়ের সামনে গেলে সুজানগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে তোলেন। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন পুলিশের গাড়ি ঘেরাও করে ওহাবকে ছেড়ে দিতে বলেন। পুলিশ রাজি না হলে গাড়ি থেকে ওহাবকে জোরপূর্বক বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আশপাশের শতাধিক লোকজন জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের আট সদস্য আহত হন।

পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু দলীয় নেতাকর্মী ও গ্রামের লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যান। তাকে পুনরায় ধরতে অভিযান অব্যাহত আছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। একইসঙ্গে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে জানতে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

/এএম/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি