বৈষম্যবিরোধীর সিরাজগঞ্জ কমিটি বাতিলের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলায় দেওয়া নতুন কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম পাড় মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির একটি অংশের শিক্ষার্থীরা।

এ ঘটনায় ঢাকাসহ উত্তরের ১৬ জেলার যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এ সময় যমুনা সেতু পশ্চিম পাড় সয়দাবাদ রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পড়ে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

অবরোধ কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘সিরাজগঞ্জের কমিটি ভুয়া ভুয়া’; ‘ভুয়া কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় নেতারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মেনে নেবে, ততোক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, বৈষম্য দূর করতে আমরা অকাতরে জীবন দিয়েছি। আর সেই আন্দোলনের জেলা কমিটি ঘোষণায় বৈষম্য সৃষ্টি করেছে। আমরা এই বৈষম্যমূলক কমিটির বিলুপ্তি দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হচ্ছে। এ জন্য আমরা এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল ও মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মানা হলে আবারও সড়ক ও রেল অবরোধ করা হবে।

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে স্টেশনে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস আটকা পড়ে। পরে রাত ৭টা ৫ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে দিলে ট্রেন দুটি ছেড়ে যায়।

পৌনে ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিল। এ কারণে মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এখানে ইউএনও ও সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, গত শনিবার ৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি