রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮

রাজশাহী নগরের একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটিকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরের বড়বনগ্রাম রায়পাড়ার একটি ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম নাজিয়া পারভীন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল নার্সিং কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘নাজিয়া পারভীন ওই ছাত্রীনিবাসে থাকতেন। সেখানে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আমাদের ধারণা, আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী