থানার সামনে নেচে ভিডিও করা আ.লীগ নেত্রী বিস্ফোরক মামলায় গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে নাচানাচি করে ভিডিও ধারণ ও টিকটকে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার নারীর নাম শিউলি বেগম (৪০)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন।

বড়াইগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেহে, আজ ভোরে শিউলি বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয়। তবে বিকাল ৩টা পর্যন্ত তাকে বিচারকের সামনে হাজির করা হয়নি। তার পক্ষে কোনও আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শিউলি বেগমের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে বড়াইগ্রাম থানা ভবনের প্রধান ফটকের সামনে। সেখানে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে...’ গানের তালে তালে তাকে নাচতে দেখা যায়।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি