নিজ ঘরে গৃহবধূর আগুনে পোড়া লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

রাজশাহী নগরে ভাড়া বাড়ি থেকে হেলেনা আক্তার নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর হোসেন পলাতক রয়েছেন। তাকে খুঁজছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হেলেনা ওই বস্তির একটি কক্ষে ভাড়া থাকতেন। আলমগীরকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। এই ঘটনার পর থেকে আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‌‘সকাল ৯টার দিকে বস্তির এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘরে তেমন আসবাবপত্র ছিল না। মেঝেতেই ঘুমাতেন ওই নারী। আগুনে পুরো শরীর ঝলসে গেছে। পাশে শুধু একটা মশারিতে পোড়া চিহ্ন দেখা গেছে। আর কিছু পোড়েনি।’

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘হেলেনার আগের স্বামীর ঘরে একটা ছেলে আছে। সে মাদ্রাসায় আবাসিক থাকে। দ্বিতীয় স্বামীকে নিয়ে হেলেনা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। যে ঘরে তারা থাকতেন, তার পাশের ঘরে আরেক প্রতিবন্ধী নারী থাকেন। তিনি পুলিশকে জানিয়েছেন, আগুন লাগলে হেলেনার চিৎকার করার কথা। এ রকম কোনও চিৎকার তিনি শোনেননি। হেলেনার মা ও ভাইয়ের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তারা দাবি করেছেন, হেলেনাকে হত্যা করা হয়েছে।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য হেলেনার স্বামীকে খুঁজছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে তিনি পালিয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে হেলেনার স্বজনরা যদি হত্যা মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তবে মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী