আত্মগোপনে থাকা সাবেক মেয়র, তার ছেলে ও মেয়ের জামাই গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, তার ছেলে রাজু আহম্মেদ আড়ানী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং মুক্তার আলীর মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।

মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে ও রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিলেন। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী