কারাগার থেকে হাসপাতালে আনার পর আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার নওগাঁ কারাগার থেকে হাসপাতালে আনার পর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে। তিনি পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ কারাগার ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার জাল রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ ফেব্রুয়ারি দুজনকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী