রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভ্যানের চালকসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজনের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও অপরজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) ও কাহালু উপজেলার ডিপুইল গ্রামের কাঙালি সরদারের ছেলে ভ্যানচালক ময়েন সরদার (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইলস ফ্যাক্টরির শ্রমিক। কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে তারা অটোরিকশা ভ্যানে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। তারা রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী গরুবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত তিন জনকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভ্যানচালক ময়েন সরদার ও যাত্রী দুপচাঁচিয়ার চৌমুহনী বানিয়াদীঘির গ্রামের আতিক হাসানকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়াদীঘি গ্রামের মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাত ১০টার দিকে শজিমেক হাসপাতালে ময়েন সরদার মারা যান। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন পাঠানোর সময় আতিক হাসান অপারেশন থিয়েটারে ছিলেন।

চিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক।

ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় নিহত তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো দুজনের মধ্যে ভ্যানচালক মারা গেছেন। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি