শুনছি বিএনপির নেতাকর্মীদের আত্মীয়-স্বজন বেড়ে গেছে: ইকবাল মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে  রাজনীতিকে সর্বজনীন করায় জামায়াতে ইসলামী রাজনীতি করার লাইসেন্স পেয়েছিল। বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু আজ তারা বলছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। দেশের জনগণ যদি চায় তাহলে আপনারা কি করবেন? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার নেতৃত্ব দেবে। আপনাদের কথায় কিছু যায় আসে না আমাদের।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও আমার ভয় লাগে, এমনকি আমার বিএনপির নেতাকর্মীদেরও ভয় লাগে। এখন শুনছি, বিএনপির নেতাকর্মীদের আত্মীয়-স্বজন বেড়ে গেছে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করো তোমরা। তোমরা যে সাপ পুষতেছো, এরা কিন্তু কেউটে সাপের চেয়েও খারাপ, সুযোগ পেলেই আবার ছোবল দেওয়ার জন্য দাঁড়াবে। এদের সমূলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও তোমরা।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে  ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, কেন্দ্রীয় জাসাসের নেত্রী কণ্ঠশিল্পী কনক চাপা ও  সাবেক ডিআইজি খান সাইদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী